1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:২৪|
শিরোনামঃ
হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং—মুগদায় অপরাধচক্রের দৌরাত্ম্যের অভিযোগ সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে

হেমায়েতপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ দুই কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৬ বার পড়েছেন

ঢাকা জেলা দক্ষিণ সাভার, ২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার সাভার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে মাদকসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।

সেনা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই ব্যক্তিকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৪টি ইয়াবা ট্যাবলেট, ৬টি কাঁচি, মাদক সেবনের ৪টি পাত্র এবং ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট। এছাড়াও মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে সাভার, কেরানীগঞ্জ ও আশুলিয়া থানায় মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের সোমবার সকাল ১০টার দিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com