1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৪২|
শিরোনামঃ
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

স্বর্ণপদকে সম্মানিত নুসরাত জাহান জুঁই ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসি’র কেরানীগঞ্জ জোনাল অফিসে প্রিমিয়াম অর্জনে নতুন মাইলফলক

জাহিদুল আলম
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৩ বার পড়েছেন

 

বীমা খাতে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসি কেরানীগঞ্জ জোনাল অফিসের ইভিপি নুসরাত জাহান জুঁইকে বিশেষ সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান করেছে। সর্বোচ্চ বীমা প্রিমিয়াম অর্জন করে ১ কোটি ১১ লাখ টাকা সংগ্রহের অনন্য কৃতিত্ব দেখান তিনি।

সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি মোহাম্মদ নুর-ই-আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ও ইনচার্জ, ঢাকা জোনাল হেড কোয়ার্টার মোহাম্মদ শাহ্ আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এএমডি, ঢাকা জোনাল হেড কোয়ার্টার মোঃ ইসমাইল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের থানা সভাপতি হাজী মোহাম্মদ শাহিন, ৪/৫/৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ মেম্বার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শিরিন আক্তার ডলি, বেবি আক্তার, নাজমা বেগম, মোঃ রিপন হোসেন ও ইদ্রিস গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএমডি ও ইনচার্জ, কেরানীগঞ্জ জোনাল অফিস মোঃ সোহাগ হোসেন সেন্টু।
সংবর্ধিত অতিথি নুসরাত জাহান জুঁই তাঁর বক্তব্যে বলেন, ২০২৩ সালের জুন মাস থেকে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে “স্বাচ্ছন্দ্য হোক জীবনের পথচলা” এই স্লোগানকে সামনে রেখে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি তাঁর এই অর্জনকে ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ও আগামীর নেতৃত্ব দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং বীমা খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা নুসরাত জাহান জুঁই নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
বীমা খাতে এমন সাফল্য তরুণ পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com