1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:৩৯|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০টি গাছ অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ 

মুলাদী প্রতিনিধিঃ
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৫ বার পড়েছেন

মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন এর বিরুদ্ধে ১০ গাছ অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন টাকার বিনিময়ে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর থেকেই বিদ্যালয়ের টাকা বিভিন্নভাবে আত্মসাত করে আসছে। বিগত সরকারের আমলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তারিকুল হাসান মিঠু খানের সাথে আতাত করে সরকারের দেয়া বিভিন্ন বরাদ্দ ভাগবাটোয়ারা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এরই ধারবাহিকতায় গত ২৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ কোন রকম অনুমতি ছাড়াই বিদ্যালয়ের ১০টি গাছ বিক্রি করে টাকা আত্মসাত করেন। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছোট ছোট ৪-৫টি গাছ বিক্রি করেছেন, কিন্তু ষড়জমিনে গেলে দেখা যায় লক্ষাধীক টাকা মুল্যের ১০টি গাছ তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কিংবা বনবিভাগের অনুমতি ছাড়াই বিক্রি করে দেন। এব্যাপারে বিদ্যালয়ের সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমির কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের গাছ বিক্রি করার ব্যাপারে আমি কিছুই জানিনা, তবে কাজের স্বার্থে গাছ অপশারন করার কথা হয়েছে। সরকারী বরাদ্দকৃত গভীর নলকুপ স্থাপনের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, সেই টাকা ব্যাংক থেকে উত্তলন করতে পারিনাই। বিদ্যালয়ের ভীতরে শেখ মুজিবর রহমানের ছবি সম্মলিত নেইফলক অপশারনের জন্য স্থানীয়রা একাধীকবার বললেও তিনি তা আমলে নেননি। এধরনের দুর্ণীতিগ্রস্থ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অচিরেই শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে বলে ধারনা করছেন স্থানীয়রা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com