1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৫২|
শিরোনামঃ
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

নেছারাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযানে কু,খ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি আটক, মাদক ও দেশীয় অ,স্ত্র উদ্ধার

সজিব তালুকদার
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৬১ বার পড়েছেন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে কু’খ্যাত মা’দক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদ’কদ্রব্য ও দেশীয় অ’স্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)। রাসেল হাওলাদার স্বরূপকাঠি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ৩৩০ পিস ই’য়াবা, ৭ গ্রাম গাঁ’জা, ১২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ২টি সিসি ক্যামেরা, ১টি মেমোরি কার্ড, ৬টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাই’ফসহ মা’দক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

নেছারাবাদ সেনা ক্যাম্পের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ মাদ’কদ্রব্যসহ দেশীয় অ’স্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক রাসেল হাওলাদার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নেছারাবাদ ও আশপাশের এলাকায় মা’দক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এতদিন তারা কৌশলে আইনের চোখ ফাঁকি দিয়ে আসছিল।

অভিযান শেষে আটক দম্পতিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সেনা ক্যাম্প সূত্র জানায়, মাদক ও স’ন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com