1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:০৫|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ২ ডাকাত গ্রেফতার লুণ্ঠিত মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৮১ বার পড়েছেন

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) এর বিশেষ অভিযানে সাভার মডেল থানার একটি ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় ২ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সাভার মডেল থানার মামলা নং–৭২, তারিখ ২৮/১২/২০২৫, ধারা ৩৯৫ পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত মামলাটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৭/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্র (ছুরি, লাঠি), তালা কাটার মেশিনসহ ২টি ট্রাক নিয়ে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকার এ.সি.আই মোটরস্ লিমিটেড কোম্পানির ওয়্যারহাউজে প্রবেশ করে। এ সময় তারা সিসি ক্যামেরা মেইন সার্ভারসহ ৪টি তালা ভেঙে দুইজন নিরাপত্তা প্রহরীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

ডাকাতরা ওয়্যারহাউজ থেকে প্রায় ১২২ পিস টায়ার (মূল্য আনুমানিক ৩২,৮৮,১৪৮ টাকা), কনস্ট্রাকশন ইকুইপমেন্টের স্পেয়ার পার্টস (মূল্য ২,৪৩,৭৩৯ টাকা), একটি স্ক্যানার মেশিন (মূল্য আনুমানিক ৭,৫০০ টাকা) এবং নগদ ১,৮৪,৭৩৯ টাকা লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মোট আনুমানিক মূল্য ছিল ৩৫,৩৯,৩৮৭ টাকা। এ ঘটনায় বাদী আমিনুল ইসলাম মামলা দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দাস ও এসআই (নিঃ) মনির হোসেনসহ ডিবি (দক্ষিণ) এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রথমে ঘটনার সঙ্গে জড়িত আসামি আবুল কালাম @ লাল মিয়া (৫৫) ও রবিন (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম @ লাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয় এবং পিকআপটির মালিক নজরুল (৫০) কে ১৭/০১/২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে গ্রেফতার করা হয়। এরপর নজরুলের তথ্যমতে যশোর জেলার মনিরামপুর থানাধীন শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মনিরুল ইসলাম (৪৫), পিতা—আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে এই মামলার লুণ্ঠিত ২৬ পিস গাড়ির টায়ার (এর মধ্যে ১৬টি বড় ও ১০টি ছোট), যার আনুমানিক মূল্য ৮,০৩,৪০৬ টাকা, উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের কয়েকজনের নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে, যা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা সবাই পেশাদার ডাকাত। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com