1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩২|
শিরোনামঃ
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং—মুগদায় অপরাধচক্রের দৌরাত্ম্যের অভিযোগ সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া

সজিব তালুকদার
  • প্রকাশিত সময় সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৮ বার পড়েছেন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর একটি যৌথ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া পরিচালিত হয়।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি ধলেশ্বরী টোল প্লাজা থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, কদমতলী, জনি টাওয়ার মোড়, জিনজিরা টিন পট্টি, বাবু বাজার ব্রিজ, হাসনাবাদ, ইকুরিয়া, রাজেন্দ্রপুর হয়ে পুনরায় আব্দুল্লাহপুর অতিক্রম করে ধলেশ্বরী টোল প্লাজায় এসে সমাপ্ত হয়।

মহড়ার মাধ্যমে যৌথ বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা, আন্তঃবাহিনী সমন্বয় এবং এলাকাভিত্তিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

এ ধরনের নিয়মিত মহড়া সাধারণ জনগণের মাঝে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com