1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৪৯|
শিরোনামঃ
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

রাঙ্গাবালীতে জমি দখলের জেরে বসতঘর ভাঙচুর,- থানায় জিডি

মেহেদী হাসান, রাঙ্গাবালী,পটুয়াখালীঃ
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পড়েছেন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার পুলঘাট বাজার সংলগ্ন ৪-নং ওয়ার্ডের সেনের হওলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৯) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত মোসাঃ নাজমা বেগম (৪০), আবু ছালাম (৪৫), নাইমুল ইসলাম (২৪), খলিল প্যাদা (৫৫), রিপন মিস্ত্রি (৩০) ও স্বপন (৩৫) সহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ আব্দুল করিম ফকিরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

​হামলার সময় আব্দুল করিম ও তার স্ত্রী ঝর্ণা বেগম প্রাণভয়ে ঘরের কোণে আশ্রয় নেন। এ সময় আব্দুল করিমের পুত্রবধূ মোসাঃ কুলসুম বেগম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অভিযুক্তদের সাথে থাকা কয়েকজন নারী তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, নাজমা বেগমের নেতৃত্বে একটি বাহিনী এই তাণ্ডব চালিয়েছে। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, এ বিষয়ে মুখ না খুলতে তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দেখানো হচ্ছে।

ভুক্তভোগী আব্দুল করিম ফকির জানান, তিনি এবং তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পরপরই তিনি রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com