1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:০০|
শিরোনামঃ
ঘাগড়ায় পূর্বশত্রুতার জেরে মতি হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো হল ১৭ জনকে ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ তবুও ধীর গতিতে চলছে বৈদ্যুতিক কুটি অপসারণের কাজ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ ঘনিষ্ঠ সহযোগীরা এখনো বহাল তবিয়তে।  রায়েরবাগ এভারগ্রিন হাসপাতালে ডাক্তার সায়েম–এর সিন্ডিকেটে অবৈধ এমআর: চার মাসের অন্তঃসত্ত্বা শারমিনের অনাগত সন্তানের মৃত্যু হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা, প্রতিনিধি:
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পড়েছেন

খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে এক আলোচনা ও স্মরণসভা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর ঢাকা জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ-সালামের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি আহাম্মদ হোসেন মজুমদার ওরফে পীরজাদা লাতু মিয়া, গদীনশীন পীর, পাগলা শাহ দরবার শরিফ, পরশুরাম, ফেনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ। তিনি বলেন, “আহলে বাইতের শিক্ষা মানবতা, ন্যায় ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। সমাজ সংস্কার ও নৈতিকতা গঠনে এ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, পীর সাহেব, সাতগাছিয়া দরবার শরীফ, পটিয়া, চট্টগ্রাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা ড. আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর জীবন, ত্যাগ ও ইসলামী মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল কদ্বমি, সভাপতি, বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।
কনফারেন্সে বক্তারা মাজার ও দরগাহভিত্তিক আধ্যাত্মিক চর্চা রক্ষা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com