1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:০৮|
শিরোনামঃ
ঘাগড়ায় পূর্বশত্রুতার জেরে মতি হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো হল ১৭ জনকে ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ তবুও ধীর গতিতে চলছে বৈদ্যুতিক কুটি অপসারণের কাজ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ ঘনিষ্ঠ সহযোগীরা এখনো বহাল তবিয়তে।  রায়েরবাগ এভারগ্রিন হাসপাতালে ডাক্তার সায়েম–এর সিন্ডিকেটে অবৈধ এমআর: চার মাসের অন্তঃসত্ত্বা শারমিনের অনাগত সন্তানের মৃত্যু হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

৭৬ টি চোরাই মোবাইল ও দুই কার্টুন সিরিঞ্জসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি।

স্টাফ রিপোর্টার : সারাফাত হোসেন ফাহাদ
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়েছেন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ টি চোরাই মোবাইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ ও দুই কার্টুন সিরিঞ্জসহ একজন চীনা নাগরিক এবং এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ওয়াং ইওয়জিয়ান (৩৩) ও ২। আলফাত হোসেন শুভ (২৬)

বুধবার (১৮ডিসেম্বর) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি সাইবার বিভাগের দুটি টিম যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

ডিবি সাইবার সূত্রে জানা যায়, বুধবার ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি সাইবার বিভাগ (উত্তর) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে একজন চীনা নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের ৪৫ টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ৩১ টি অ্যান্ড্রয়েড ফোন, ১০টি মোবাইল ফোন ডিসপ্লে, একটি ল্যাপটপ, মোবাইল চেকারবোর্ড, ফোনের ব্যাটারি বুস্টার, ফোনের টুলবক্স, ফোনের কেসিং, দুই কার্টুন ইনজেকশন সিরিঞ্জ ও একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com