1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:০৮|
শিরোনামঃ
ঘাগড়ায় পূর্বশত্রুতার জেরে মতি হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো হল ১৭ জনকে ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ তবুও ধীর গতিতে চলছে বৈদ্যুতিক কুটি অপসারণের কাজ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ ঘনিষ্ঠ সহযোগীরা এখনো বহাল তবিয়তে।  রায়েরবাগ এভারগ্রিন হাসপাতালে ডাক্তার সায়েম–এর সিন্ডিকেটে অবৈধ এমআর: চার মাসের অন্তঃসত্ত্বা শারমিনের অনাগত সন্তানের মৃত্যু হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস ২০২৫ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়েছেন

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের চেতনায় উদ্ভাসিত হলো দিনটি

আজ ১৬ই ডিসেম্বর, জেলা প্রশাসন, টাঙ্গাইলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে। সকালটাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনাব শরিফা হক- জেলা প্রশাসক টাঙ্গাইল। ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ সকালেই জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসক জনাবা শরীফা হক নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সকাল ৯ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোঙ্গ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকালে শহরের পৌর উদ্যানের শহীদ স্মৃতি স্তম্ভে বিএনপিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে পৌর উদ্যান থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিজয়  র‍্যালি বের হয়৷ র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি’র বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে জেলা শিবিরের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে রান ফর ভিক্টরি কর্মসূচি পালন করা হয়। সকালে পৌর উদ্যান থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। এসময় জেলা জামায়াত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদসহ অনন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের সময় শহীদদের আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, লাখো শহীদ ও মুক্তিকামী জনতার বলিদান ছাড়া স্বাধীনতা অর্জন অসম্ভব ছিল। মহান বিজয় দিবস আমাদের জাতীয় ঐক্য, মুক্তি ও সাহসিকতার প্রতীক। জেলা প্রশাসক বলেন,আমরা সকলেই মুক্তিযুদ্ধের এই মহান ইতিহাস স্মরণে নতুন প্রজন্মকে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্ব রাখি। এরপর উপস্থিত কর্মকর্তাগণ ও নাগরিকরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানায়। থেকেই মুক্তিযোদ্ধা স্মৃতিস্থল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মিছিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানগুলোর মাধ্যমে স্বাধীনতার মহান অর্জন ও শহীদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। জেলা প্রশাসন এ দিনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেমী মানসিকতা জাগ্রত করার গুরুত্বারোপ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com