1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

নরসিংদীর মাধবদীত পুলিশ এর পোশাক পড়ে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেফতার

জাহিদুর রহমান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
  • প্রকাশিত সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়েছেন

নরসিংদীর  সদর উপজেলার মাধবদীর ডাঙ্গা এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতির সময় জনসাধারণের সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করেছেন মাধবদী থানা পুলিশ। অদ্য ২২ অক্টোবর বুধবার ভোর রাতে মাধবদী থানা এলাকার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয় দিয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করছে। এ খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই মোঃ আল আমিন ও এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ এর টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান।অভিযানে জনসাধারণের যৌথ সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতরা হলেন ১/

মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৩) ২/ আলমগীর হোসেন (৩২) ৩/ মোঃ শামীম (৩৬)।
গ্রেফতার কৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু,দুইটি পুলিশ এর রিফলেক্টিং ভেস্ট,দুইটি মোবাইল ফোন,ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। তিনি আরো বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাধবদী থানা এরিয়ার ভিতরে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড করিতে না পারে সেদিকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যেই হোক না কেন মাধবদী থানা এলাকায় অপরাধ করে কেউ পার পাওয়ার কোন সুযোগ নেই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com