1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৪২|
শিরোনামঃ
ঘাগড়ায় পূর্বশত্রুতার জেরে মতি হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো হল ১৭ জনকে ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ তবুও ধীর গতিতে চলছে বৈদ্যুতিক কুটি অপসারণের কাজ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ ঘনিষ্ঠ সহযোগীরা এখনো বহাল তবিয়তে।  রায়েরবাগ এভারগ্রিন হাসপাতালে ডাক্তার সায়েম–এর সিন্ডিকেটে অবৈধ এমআর: চার মাসের অন্তঃসত্ত্বা শারমিনের অনাগত সন্তানের মৃত্যু হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

মায়মনসিংহে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়েছেন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আজ ১০ সেপ্টেম্বর বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, এছাড়াও সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জেনের প্রতিনিধি, আনসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় উৎসবকে আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। এছাড়া নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পূজা উদযাপন পরিষদ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com