1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:৩০|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

নাবালিকা ধর্ষন মামলার প্রধান অভিযুক্তকে ময়মনসিংহ র‍্যাব -১৪ কর্তৃক গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়েছেন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ কোতোয়ালী থানায় রুজুকৃত নাবালিকা মেয়েকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ শিহাব (২২) কে ময়মনসিংহ র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় গত ১২ফেব্রুয়ারি ২০২৫ইং রুজুকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর নাবালিকা মেয়ে (১৫)কে ধৃত অভিযুক্ত প্রায় সময়ই প্রেম নিবেদন সহ কু-প্রস্তাব দিতো। এতে বাদীর মেয়ে রাজি না হলে ক্ষতি সাধন করার জন্য মনে জেদ পোষন করে। গত ৩০ আগস্ট ২০২৩খ্রিঃ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় বাদীর বসত বাড়িতে নাবালিকা মেয়েকে একা পেয়ে ধৃত অভিযুক্ত তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ধৃত অভিযুক্ত ও বাদীর নাবালিকা মেয়ে কথাকাটাকাটি করতে থাকলে বাদীর বড় মেয়ে বিষয়টি অবগত হয়। বাদীর নাবালিকা মেয়ে অভিযুক্ত কর্তৃক ধর্ষণের শিকার হওয়ায় মনের ক্ষোভে আত্মহত্যা করে। এ ঘটনা সংক্রান্তে কোতোয়ালী মডেল থানায় অপমৃত্যূ মামলা নং-৪৯, তারিখ-৩১ আগস্ট ২০২৩ রুজু হয়। পরবর্তীতে বাদী তার নাবালিকা মেয়ের মৃত্যূর কারন সম্পর্কে জানতে পারে আত্মহত্যা করার পূর্বে ধর্ষণের স্বীকার হয়েছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী ধৃত অভিযুক্তের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪, তারিখ-১২ ফেব্রুয়ারী ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ (সংশোধনী/০৩) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(২)। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে,ময়মনসিংহ সদর কোম্পানী, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১,উত্তরা, ঢাকা’র সহযোগীতায় ০৬ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ ২৩:১৫ ঘটিকায় ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন মাসকট প্লাজা এর সামন হতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ শিহাব (২২), জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com