1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৯|
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ – ৫ জন গ্রেফতার সন্ধ্যা আলো জ্বলুক ,– তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার- ২ “মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা” ঘাগড়ায় পূর্বশত্রুতার জেরে মতি হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো হল ১৭ জনকে ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ – ৫ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মারামারি মামলা, ধর্ষণ মামলা ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (গত ১৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে মারামারির মামলার ৩ জন, একটি ধর্ষণ মামলার ১ জন এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রায়হান উদ্দিন (৫৬), পিতা-মৃত কুটি মিয়া; মোঃ নাঈম (১৯), পিতা-মোঃ সালিম উদ্দিন; এবং মোঃ মাহফুজ মিয়া (১৮), পিতা-আপ্তাব উদ্দিন। তারা সবাই ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা এবং মামলা নং-২৬(০৪)২৬ এর এজাহারভুক্ত আসামি।

এছাড়া মামলা নং-২৫(০৪)২০২৬ (জিআর-১০৭/২০২৬) এর আসামি আব্দুল কাদির (৪৩), পিতা-আহমদ আলী, গ্রাম-কুপিয়া, ইউনিয়ন-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকেও গ্রেফতার করা হয়।

অন্যদিকে দায়রা-২০১/২২, সিআর-৪১৬/২১ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ মহিবুর রহমান, পিতা-নুরুজ আলী, গ্রাম-চেলারচর, ইউনিয়ন-দোলারবাজার, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে পৃথক অভিযানে আটক করা হয়।

পুলিশ জানায়, পৃথক পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com